নতুন সিইও পেলো এইচটিসি

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ২০:০১  
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করেছে। টেলিকম জায়ান্ট অরেঞ্জের নির্বাহী ইভস মৈত্র। বর্তমান প্রধান নির্বাহী চের ওয়াং অব্যহতি নিলেও চেয়ারপারসন হিসেবে কোম্পানিতে দায়িত্ব পালন করবেন। খবর এনগ্যাজেট। মৈত্রকে সাথে নিয়ে এইচটিসি ভিআর, এক্সআর, ফাইভজি এবং এআই’তে জোরালোভাবে নজর দেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৈত্র জানান, এইচটিসি শিগগিরই বিশ্বের শীর্ষ কনজ্যুমার হার্ডওয়্যারের পাশাপাশি পূর্ণাঙ্গ সেবা তৈরি করবে, যা সহজে ব্যবস্থাপনা ও বাস্তবায়ন করা যাবে। ফলে বোঝায় যাচ্ছে, এইচটিসি ভাইভ ভিআর হেডসেটের মতো ব্যবসায় সেবা ডেভেলপ চালিয়ে যাবে, যেমনটি মাইক্রোসফঠ হলোলেন্সের ক্ষেত্রে করেছে। এইচটিসি সম্প্রত সিনটেক্স নামের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যারা এইচটিসি ভাইভ এর আর্কিটেকচার, কনস্ট্র্যাকশন ও ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করবে। ডিবিটেকি/বিএমটি